সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্ররবীন্দ্র বিশ্ববিদ্যালয় পত্রিকা২০২২

বিউপনিবেশিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাচিন্তা : কাজী নজরুল ইসলামের শিক্ষাভাবনা

মো. জাবেদ ইকবাল

সারসংক্ষেপ

মানব-ইতিহাসের প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় অন্যতম। পাশ্চাত্য ঘরানার বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে ঔপনিবেশিক-আমলে প্রতিষ্ঠিত হলেও, প্রাক-ঔপনিবেশিক আমলে এদেশে নিজস্ব ধারার বিশ্ববিদ্যালয় ছিল। বিউপনিবেশিত দৃষ্টিভঙ্গির আলোকে সেই বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-ব্যবস্থাকে মূল্যায়ন করা যুক্ত; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়জীবনে সচেতনভাবে ঔপনিবেশিক প্রভাবগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে আত্মসত্তার বিচ্ছেদায়ন প্রচেষ্টাই বিউপনিবেশায়ন। উপনিবেশের অধিবাসী হয়েও কাজী নজরুল ইসলাম ছিলেন আদ্যোপান্ত উপনিবেশ-বিরোধী। শিক্ষা-বিষয়ক প্রবন্ধগুলোতে তিনি বিউপনিবেশিত দৃষ্টিভঙ্গির আলোকে নিজস্ব ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে পরিচিতি বাড়িয়ে বুদ্ধিবৃত্তি ও সুকুমার বৃত্তি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে নিজেদের সম্পর্কে সচেতন করতে ও ঔপনিবেশিক-পশ্চাৎপদতার মোহানিদ্রা থেকে জাগাতে চেয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের সম্মিলিত প্রয়াসে স্বাধীন ভারতবর্ষ প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চেয়েছেন। তিনি দেশীয় ইতিহাস-ঐতিহ্য-জীবন-সংস্কৃতির বিশেষত্ববহুল সর্বজনীন শিক্ষা, প্রকৃত জ্ঞান আহরণ, মুক্তবুদ্ধিচর্চা, ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ, স্বাধীনচিত্তের জাগরণ, সুকুমার বৃত্তিচর্চা, বিবিধ ধারায় শিক্ষা, ভিন্ন ভাষা শিক্ষা ও নারীশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

নথি পড়ুন

আলাদা পৃষ্ঠায় ফাইল খুলুন