সাহিত্য · সংগীত · চিন্তা · উত্তরাধিকারনজরুল গবেষণা পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতীকনজরুল গবেষণা কেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়
কেন্দ্র সম্পর্কেঅ্যাডমিন প্রবেশ
গবেষণাপত্রসাহিত্য পত্রিকা২০২৫

কাজী নজরুল ইসলামের গদ্যে শব্দের দ্ব্যর্থবোধক ব্যবহার

Tariq Manzoor

সারসংক্ষেপ

একাধিক অর্থ প্রকাশের ক্ষমতা শব্দের সহজাত বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে শব্দের নিজের অর্থ প্রকাশের ক্ষমতা থাকে না; বাক্যের পরিপ্রেক্ষিতে শব্দের অর্থ তৈরি হয়। আবার একই শব্দ বা শব্দগুচ্ছ প্রয়শ বাক্যে একাধিক অর্থ প্রকাশ করে। বিশেষত কাব্যভাষায় এটি প্রবলভাবে দেখা যায়। কাজী নজরুল ইসলামের গদ্যভাষাতেও প্রচুর পরিমাণে দ্ব্যর্থবোধক শব্দের ব্যবহার রয়েছে। নজরুল কবি ছিলেন বলেই এই প্রবণতা দেখা যায়। তবে বিশ শতকের ব্রিটিশ উপনিবেশিত সমাজবাস্তবতাও এই সঙ্গে খেয়াল রাখা দরকার; যে কারণে তাঁকে সচেতনভাবেই দ্ব্যর্থবোধক শব্দের আশ্রয় নিতে হয়েছে। এই লেখায় নজরুলের প্রবন্ধ থেকে এ ধরনের দ্ব্যর্থবোধক শব্দ অনুসন্ধান করা হয়েছে এবং সেসব শব্দের শ্রেণি ও বৈশিষ্ট্য নিরূপণ করা হয়েছে। প্রাসঙ্গিকভাবেই শব্দের উৎস ও দ্বিবিধ অর্থ নির্দেশ করা হয়েছে। এছাড়া বিষয় ও ভাবপ্রকাশের ক্ষেত্রে এসব শব্দের প্রয়োগ কতটুকু কার্যকর হয়েছে, উপান্তে তা মূল্যায়ন করে দেখা হয়েছে। এই প্রবন্ধে আধুনিক ভাষাবিজ্ঞানের অর্থ-বিশ্লেষণ পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

গ্রন্থপঞ্জি ও উৎসের তথ্য

এই নথির পরিচয় সংরক্ষিত আছে। পূর্ণপাঠ বা ফাইল এখনও যুক্ত হয়নি।